অ্যাড মানি টু বিকাশ

Bangla
3 Min Read

আপনার জন্য দারুণ খবর! প্রথমবার বিকাশ-এ ২,০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই পেয়ে যাবেন ১০০ টাকা ক্যাশব্যাক! তাই যেকোনো প্রয়োজনে ঘরে বসেই আপনার ব্যাংক বা ভিসা অথবা মাস্টারকার্ড থেকে বিকাশ-এ অ্যাড মানি করে লেনদেন করুন নিশ্চিন্তে। 

অফারের সময়সীমা

৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত। 

অফারের বিস্তারিতঃ

  • প্রথমবার বিকাশ একাউন্টে ২,০০০ টাকা কিংবা তার বেশি অ্যাড মানি করলেই পাবেন ১০০ টাকা ক্যাশব্যাক
  • গ্রাহকের একাউন্টে লেনদেনের পরবর্তী ২-৩ কর্ম দিবসে ক্যাশব্যাক দেয়া হবে
  • শুধুমাত্র যেসব গ্রাহক আগে কখনো অ্যাড মানি করেননি তারাই এই অফারটি নিতে পারবেন
  • ২,০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করতে হবে
  • অফার চলাকালীন একজন গ্রাহক একবারই ক্যাশব্যাক পাবেন
  • যে বিকাশ একাউন্ট-এ অ্যাড মানি করা হবে, সেই গ্রাহক ক্যাশব্যাক পাবেন 
  • চ্যানেল: অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং 

​অফারের শর্তাবলী

  • গ্রাহকের একাউন্টে লেনদেনের পরবর্তী ২-৩ কর্ম দিবসে ক্যাশব্যাক দেয়া হবে
  • যদি কোনো গ্রাহকের একাউন্টে প্রতারণামূলক কার্যক্রম ধরা পড়ে, সেক্ষেত্রে বিকাশ উক্ত গ্রাহকের ক্যাম্পেইনে অংশগ্রহণ বাতিলের অধিকার সংরক্ষণ করে
  • যে সকল বিকাশ গ্রাহকের সক্রিয় একাউন্ট স্ট্যাটাস এবং পর্যাপ্ত ব্যালেন্স আছে, শুধুমাত্র তারাই নিজেদের একাউন্ট থেকে লেনদেন করে এই অফারটি উপভোগ করতে পারবেন
  • ক্যাশব্যাক পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সক্রিয় থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, তাহলে গ্রাহক আর ক্যাম্পেইনের ক্যাশব্যাক পাবেন না
  • গ্রাহকের একাউন্টের স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/ অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ ২ মাসের মধ্যে একবার পুনরায় ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। সকল উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক এই অফারের জন্য আর বিবেচিত হবেন
  • বিকাশ গ্রাহকের একাউন্ট থেকে সফলভাবে লেনদেন সম্পন্ন করলে ক্যাশব্যাক তার একাউন্টে পেয়ে যাবেন
  • বিকাশ ও অংশগ্রহণকারী ব্যাংকসমূহ কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে
  • কোনো নির্দিষ্ট লেনদেন অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এরূপ কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কর্তৃক ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহার হয়েছে, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক বাতিলের অধিকার সংরক্ষণ করে
আরো পড়ুনঃ  Online bkash Merchant Account

* অ্যাড মানি সার্ভিস-এর ক্ষেত্রে শুধুমাত্র ক্রেডিট কার্ড দিয়ে বিকাশ-এ টাকা আনতে গেলে নির্দিষ্ট ব্যাংক কর্তৃক চার্জ আরোপিত হতে পারে। বিস্তারিত জানতে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন।

Share This Article
Leave a Comment